বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কবি নুরুন্নাহার মুন্নি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:৪৫ পিএম
মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কবি নুরুন্নাহার মুন্নি

আধখোলা জানালার আলাপ-কাব্যগ্রন্থের জন্যে মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা ২০২৩ পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি। গত ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সায়লা ফারজানা মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কবি নুরুন্নাহার মুন্নি ৫ জানুয়ারি ১৯৮৩ সালে চাঁদপুরে জন্ম গ্রহণ করেন। চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সাল থেকে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সমতটের কাগজ সম্মাননা ২০২১; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে কবি নুরুন্নাহার মুন্নি বলেন, আধখোলা জানালার আলাপ আমার প্রথম বই। আমি ভাবতেও পারিনি প্রথম বইয়ের জন্যে এভাবে সম্মানিত হবো। এই সম্মাননা আমার এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।