শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সাহিত্য একাডেমীর অর্ন্তবর্তীকালীন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৬:০০ পিএম
চাঁদপুর সাহিত্য একাডেমীর অর্ন্তবর্তীকালীন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চাঁদপুর সাহিত্য একাডেমীর অর্ন্তবর্তীকালীন (এডহক) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বি চাঁদপুর সাহিত্য একাডেমীর অর্ন্তবর্তীকালীন (এডহক) কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর অর্ন্তবর্তীকালীন (এডহক) কমিটির ও অজয় ভৌমিক, ছড়াকার ও আবৃত্তিকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক জালাল চৌধুরী, আবৃত্তিকার ও ব্যাংক কর্মকর্তা সামীম আহমেদ খান, কবি ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান এবং লেখক ও সম্পাদক কাদের পলাশ।

Model Hospital

সভায় সাহিত্য একাডেমী পুনরুজ্জীবিত করতে সবাই বিভিন্ন মতামত উপস্থাপন করেন। উপস্থিত সবার সম্মতিক্রমে সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য হিসেবে চিহ্নিত করতে নানান পদক্ষেপ নেয়া হয়।

এছাড়াও প্রাথমিক ও সাধারণ সদস্য অর্ন্তভূক্ত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য অর্ন্তভূক্তির জন্য ৬ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়।

সাহিত্য একাডেমীর নিয়মিত কার্যক্রম তরান্বিত করতে কিছু বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্বের এডহক কমিটির নিয়মিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান সভার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital