শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাহিত্য একডেমী চাঁদপুর এর প্রাথমিক সদস্য হলেন যারা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১০:৫৪ পিএম
সাহিত্য একডেমী চাঁদপুর এর প্রাথমিক সদস্য হলেন যারা

সাহিত্য একাডেমী, চাঁদপুর প্রাথমিক সদস্য পদে ০৫ মে ২০২৪ তারিখে আবেদন আহ্বান করে।

আবেদন সংগ্রহ ও জমা দেয়ার সর্বশেষ তারিখ ছিলো ২৫ মে ২০২৪। এ সময়ের মধ্যে মোট আবেদন জমা পড়েছে ৯৫টি। ২৬ মে ২০২৪, রোববার সন্ধ্যায় আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্যে সাহিত্য একাডেমী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। ০৬ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই উপকমিটি ৯৫টি আবেদন থেকে ৭০ জনকে প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্যে একাডেমীর অন্তর্বর্তীকালীন কমিটির কাছে সুপারিশ করে।

অন্তর্বর্তীকালীন কমিটি, সাহিত্য একাডেমী, চাঁদপুর এর আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত তালিকা সাঁটানো হয়েছে সাহিত্য একাডেমীর নোটিশ বোর্ডে।

মনোনীত প্রাথমিক সদস্যরা হলেন : তালিকাটি ক্রমানুসারে করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।

Model Hospital

জাহিদ নয়ন, আশরাফুজ্জামান কাজী রাসেল, আবদুল গণি, শাদমান শরীফ, এইচ এম জাকির, মোঃ ইয়াছিন দেওয়ান, আরিফ রাসেল, মুক্তা পীযূষ, মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু, উজ্জ্বল হোসাইন, আবু ইউসুফ, তাশফীয়া কাফী, নুরুন্নাহার মুন্নি, সুমন কুমার দত্ত, মাহমুদ হাসান খান, মোখলেছুর রহমান ভূঁইয়া, দুখাই মুহাম্মদ, সঞ্জয় দেওয়ান, পলাশ কুমার দে, সাদ আল-আমিন, মোঃ কবির হোসেন মিজি, মোঃ জিহাদ সরকার, মোঃ সাইদুজ্জামান, খোরশেদ আলম বিপ্লব, শরীফ মাহমুদ চিশ্তী, মনিরুজ্জামান বাবলু, আজম পাটোয়ারী, রবিউল আউয়াল, নুরুন্নাহার নিশি, মোঃ ইকবাল হোসেন সরকার, জোহরা বেগম, আরিফুল ইসলাম শান্ত, জাহিদ হাসান, ফারজানা মুন্নি, দেওয়ান মাসুদ রহমান, বিথী নন্দী, শাহাদাত হোসেন শান্ত, জসীম মেহেদী, খোকন চন্দ্র মজুমদার, মানিক দাস, মোঃ শাহাদাত হোসেন (সৌরভ সালেকীন), মোঃ আরিফ বিল্লাহ, আলমগীর হোসেন আঁচল, ইমরান নাহিদ, হাজেরা বেগম, ইকবাল পারভেজ, রাজিব কুমার দাস, কাজী সাইফ, এম. আর. ইসলাম বাবু, কাশফীয়া কাফী, মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রেজাউল করিম, সৌম্য সালেক, বাঁধন চন্দ্র শীল, মোঃ কামরুজ্জামান, স্বপন ভঞ্জ, রিয়াজ বেপারী, শিউলি মজুমদার, শাহমুব জুয়েল, মোঃ তাফাজ্জল ইসলাম, সাদ্দাম হোসেন, মাইনুল তোহা, আহনাফ আব্দুল কাদির, মোঃ আতিকুর রহমান রুবেল, সাদিয়া হোসেন মাধুরী, মোহাম্মদ হাসান খান, নূরুল ইসলাম পাটোয়ারী (অমৃত ফরহাদ), সুধীর বরণ মাঝি ও মনিরা আক্তার।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।