বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মিশন রোডে চুরি করে বিদ্যুৎ ব্যবহারে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:১২ পিএম
চাঁদপুর মিশন রোডে চুরি করে বিদ্যুৎ ব্যবহারে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজার ২টি ভবনে চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্র (পিডিবি)।
বুধবার প্রায় ৪ ঘন্টাব্যাপি চাঁদপুর  বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ মুকতাদির ও সাইফুল ইসলামসসহ অন্যান্য সদস্যরা।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোঃ মুকতাদির ও সাইফুল ইসলাম জানায়, শহরের মিশন রোড এলাকার সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় সফিকুর রহমান পাটওয়ারী আমাদেরকে বলেন, এই ভবনে কোন অবৈধ সংযোগ নেই, পাশের ভবনে অবৈধ সংযোগ আছে বলে আমাদেরকে সেই ভবনে নিয়ে যায়।
সেখানে গিয়ে দেখা যায়,  অতিরিক্ত তারের মাধ্যমে এসি ও মটর ব্যবহার করে। পরে পাটওয়ারী প্লাজায় ঘুরে দেখা যায়, আম্বারা ইন্টারনেট অফিস আবাসিক মিটার দিয়ে পরিচালনা করে। ২টি ভবনে চুরি করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসা হয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ২ মিটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ বিষয়ে বিদ্যুৎ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এরপূর্বেও সফিকুর রহমান পাটওয়ারীর মালিকানাধীন পাটওয়ারী প্লাজায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital