শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্ম বার্ষিকীতে লেখক ফোরামের পুঁথি পাঠের আসর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:১৭ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্ম বার্ষিকীতে লেখক ফোরামের পুঁথি পাঠের আসর

ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলার সমৃদ্ধ লোকশিল্পের একটি অনুসঙ্গ পুঁথি। এক সময় গ্রাম বাংলায় নিয়মিত পুঁথি পাঠের আসর বসতো। বেশ কয়েক দশক ধরে হারিয়ে গেছে এই ঐতিহ্য। সেই ঐতিহ্যের ছোঁয়া পাওয়া গেলো ফরিদগঞ্জ লেখক ফোরামের ‘পুঁথি পাঠের আসরে’ । নির্মল এক বিকেল উপহার দিলো পুঁথি পাঠের জলসা।

বাংলাদেশের স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক বিশেষ পুঁথি পাঠের আয়োজন করা হয়। ১৭ মার্চ বিকালে উপজেলার ভাটিয়ালপুর চরসংলগ্ন বটগাছ তলায় পুঁথি পাঠের আসর বসে।

সংগঠনের সহ-সভাপতি মহসিন হাসান শুভ্র ও যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বর্তমান কমিটির সভাপতি পাভেল আল ইমরান। পুঁথির ইতিহাস এবং এ অঞ্চলের পুঁথি পাঠ নিয়ে আলোচনা করেছেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে.এম. নজরুল ইসলাম, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল।

আলোচনার পরপরই মনোমুগ্ধকর সুরের দিকে মনোনিবেশ করে পুঁথি পাঠক এবং স্রোতারা। একদিকে গাছে গাছে সবুজের সুর অন্যদিকে পুঁথি পাঠকের সুর। দুই সুরে ভাটিয়ালপুরের সন্ধ্যা হয়ে উঠে মায়াপুরীতে। একে একে পুঁথি পাঠ করেন মোস্তফা কামাল মুকুল, নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, মহসিন হাসান শুভ্র, জহির আহম্মেদ সাজিদ, তারেক রহমান তারু ও মো. রাকিব হোসেন।

Model Hospital

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মো. সাহেদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয়, সদস্য মো.রাজু ভূঁইয়া, গোলাম রাব্বানী, মো. সোহেল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital