শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নীরব মতলব উত্তর বিএনপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:২৮ এম
খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নীরব মতলব উত্তর বিএনপি

মতলব উত্তর ব্যুরো : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মতলব উত্তর উপজেলা বিএনপি নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের। আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল সভাসহ কোনো কর্মসূচি পালন করেনি। সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির আন্দোলনে আমতলী উপজেলা বিএনপি নীরব ভূমিকা পালন করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর গত বছর ২৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন নেতা-কর্মীরা। তাঁকে মুক্তির আন্দোলনে সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জোরালো আন্দোলন করলেও মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন মিছিল মিটিংসহ কোনো কর্মসূচি পালন করেনি। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত খালেদার মুক্তির আন্দোলনে শামিল হওয়ার দাবি জানান তৃণমূল নেতা-কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতা-কর্মী জানান, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নীরব ভূমিকা পালন করছেন। দ্রুত জোরালো আন্দোলনের দাবি জানান তারা।

তৃণমূল নেতা-কর্মী জানান, মতলব উত্তরে মাঠপর্যায়ে বিএনপির কার্যক্রম নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি।

Model Hospital

মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, সারাদেশে কেন্দ্রঘোষিত কর্মসূচির সাথে আমরা কাজ করছি। মতলব উত্তরে সহসাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় বড় ধরণের কর্মসূচি গ্রহণ করবো।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.জালাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital