বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬:৪৩ এম
মতলব দক্ষিণে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে রবিউল (২৫) ও মনির ভূঁইয়ার ছেলে জহির ভূঁইয়া (২৬) দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রির জন্য রবিউল তার পরিবার নিয়ে বাড়ৈগাঁও গ্রামের জনৈক শফিকের মালিকানাধীন টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন। অভিযানের রাতে পুলিশ সেই টিনশেড ঘর থেকে তিন কেজি গাঁজাসহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করেন।মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন মতলব থানার এসআই হাবিবুর রহমান ও এএসআই শামসুদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স।

পরে আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং-০১, তাং- ০৩/১২/২০২১ ইং।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৪ ডিসেম্বর (শনিবার) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital