বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা হাবিব খানের পিতা মাতার স্মরণে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:৩৪ পিএম
কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা হাবিব খানের পিতা মাতার স্মরণে ইফতার মাহফিল

কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইলের পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলার জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হাবিব খান ইসমাইল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মোঃ বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়াজী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রুহুল আমিন, পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক কবির হোসেন সেলিম, পালাখাল মডেল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাই তালুকদার, সগীর হোসেন, শফিউল্লাহ তালুকদার প্রমুখ।

Model Hospital

এ সময় চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।