মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:৪৬ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব ২০২৩ বর্ষের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সাংবাদিকতায় সাহসিকতার জন্যই সম্মান বয়ে আনে। অপসাংবাদিকতা হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু। পদ্মা-মেঘনা আমাদের গর্বের ধন। এজন্য চাঁদপুরকে রূপালী ইলিশের বাড়ি বলা হয়।

চাঁদপুরের জন্য আমরাও ধন্য। সাংবাদিকদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা আছি সততা, সাহসিকতা, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে। তাই অপসাংবাদিকতা ছেড়ে দিতে হবে। সাংবদিকতা হোক দুর্নীতি, অপসংস্কৃতি ও অপকর্মের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের আমলে পত্রিকাগুলো সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও যাবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতে হবে। শেখ হাসিনা যদি সরকারে না থেকে তাহলে বাংলাদেশ হবে সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও আফগানিস্তানের মতো। তাই সবাইকে এ ব্যাপারে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সঠিক সাংবাদিকতা করতে হবে।”

৩১ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর পার্টি সেন্টারে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Model Hospital

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধিত হন পাওয়ার সেলের মহাপরিচালক ও আই.ই.বি. ঢাকা বিভাগের সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, বাংলাদেশ জেলা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. এম.এ. ওয়াদুদ (অব.), দৈনিক যুগান্তরের সিটি এডিটর ও ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মিজান মালিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ শামছুল আলম চিশ্তী।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রকাশক ও সম্পাদক অ্যাড. ইকবাল বিন বাশার, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, মোহনপুর ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, অনলাইন নিউজ পোটাল বিডি সমাচারের সম্পাদক মোঃ মহসিন হোসেন, অ্যাড. আ.ন.ম. গোলাম জিলানি, সাবেক ছাত্রনেতা অ্যাড. সেলিম মিয়া, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মহসিন, সাধারণ সম্পাদক আশিক খান, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মুর্শেদ জুয়েল, অ্যাড. দেবাশিষ কর মধু, মৃণাল কান্তি সরকার, বাসদ নেতা শাহজাহান তালুকদার।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ২০২৩ সালের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সকল সদস্যদেরকে অভিসিক্ত করা হয় এবং অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা স্বারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ২০২৩ কার্যকরি কমিটির সকল সদস্য, সাধারণ সদস্য ও চাঁদপুরের সুধিজন উপস্থিত ছিলেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।