বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:০৯ পিএম
কচুয়ায় প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

কচুয়ায় প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী (ঢেউটিন) বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাও গ্রামে ও কচুয়া পৌরসভার কুটিয়া গ্রামে দুটি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এসময় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সাংবাদিক মেহেদী হাসান, প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ জসিমউদ্দীন ও সমাজসেবক মির্জা আবদুল্লাহ আল মামুন, কুটিয়া লক্ষ্মীপুর ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকরসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল সওদাগর জানান, আমরা সবাই মানুষ। আমাদের সকলের প্রতি সকলের কিছু দায়িত্ব ও কতব্য রয়েছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

Model Hospital

এখানে প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখা সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কল্যানে কাজ করছে।ভবিষতেও তাদের এধরনের উন্নয়ন কর্মকান্ড ও মানবসেবা অব্যাহত থাকবে বলে প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।