সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৩:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের কক্ষ থেকে আরাফাত সিয়াম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচ এবং মীর মশাররফ হোসেন আবাসিক হলের ছাত্র। ওই হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষে থাকতেন তিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সিয়ামের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলায়।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, মাগরিবের নামাজের পর তার রুমে গিয়ে দরজায় নক করেন সহপাঠীরা। সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে কক্ষের ভেতরে কিছু একটা ঝুলতে দেখেন তারা। পরে জানালার কাচ ভাঙলে ফ্যানের সিলিংয়ের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ সময় সহপাঠীরা কক্ষের দরজা ভেঙে তাৎক্ষণিক তাকে জাবি মেডিক্যালে নিয়ে যান। মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস।

Model Hospital

এদিকে প্রাথমিকভাবে তার রুমের পড়ার টেবিলে ‘Death; An Inside Story’ নামে সদগুরুর লেখা একটি বই পাওয়া যায়। এ ছাড়া গত ৩ এপ্রিল ভোররাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে আধ্যাত্মিকতা চর্চার বিভিন্ন বিষয়, মৃত্যু, আত্মা, দেহ, জীবনের উদ্দেশ্য, মেডিটেশন ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন।

মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাকে তার রুমে ঝুলন্ত অবস্থায় পেয়ে মেডিক্যালে নিয়ে এসেছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, তার পরবিবারের একজন সদস্যের সাথে কথা হয়েছে। তিনি ঢাকা থেকে আসছেন। তিনি এলে তাদের ইচ্ছানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন, সন্তানদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা—সবকিছুই যেন আজ থমকে গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী শুকুর আলম মজুমদার কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মানবিক আবেদন জানান।

আবেদনে চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উল্লেখ করেন, হাজীগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা শুকুর আলম মজুমদার পরিবারের একমাত্র উপার্জনকারী। কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় এলাকার বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শুকুর আলমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Model Hospital

চেয়ারম্যানের আবেদনে বলা হয়, মানুষের সামান্য সহযোগিতাও এই কঠিন সময়ে শুকুর আলমের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আহত শুকুর আলমের দ্রুত সুস্থতা কামনা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

যেভাবে সহযোগিতা করবেন

শুকুর আলম মজুমদারের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে তাঁর পরিবারের বিকাশ নম্বর:

বিকাশ: 01871660298

আসুন, বিপদের এই কঠিন সময়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতায় হয়তো একজন অসুস্থ মানুষের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ হবে, ফিরে আসবে একটি পরিবারের মুখে হাসি।

মানুষ মানুষের জন্য—মানবিকতার হাত বাড়িয়ে দিন।