বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:১১ পিএম
কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

কচুয়া বেসরকারি এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া প্রধানীয়া বাড়ীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইলিয়াসের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রধান কার্যালয়ের মনিটরিং অপারেশন মো.মাহমুদ খান, কুমিল্লা জোনাল ম্যানেজার আব্দুল আলিম, এরিয়া ম্যানেজার সোহাগ হাওলাদার, ইউপি সদস্য মন্টু মিয়া প্রমূখ।

এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এক ভান ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।