বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের ইফতার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:৩৮ পিএম
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের ইফতার বিতরণ

পুরান ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি একটু মানবিকতা দেখানো এবং সেবার উদ্দেশ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন।

এ সময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সেবা ও সহমর্মিতার কাজে মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আইনশৃঙ্খলাবাহিনী এবং সাধারণ মানুষ। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এ রকম দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে সহমর্মিতা ও সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়।

এ প্রসঙ্গে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশু বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা রয়েছে। আমরা সাধ্যমত তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অরগানাইজেশান মুখপাত্র মো: কাউসার হোসাইন, সভাপতি মাহমুদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আকরাম হোসাইন, প্রচার সম্পাদক মানিক হোসাইন রিপন, মুক্তির তোরন ইসলামি সংগঠন সমন্বয়ক মো: রাকিবুল ইসলাম, সদস্য মো: আসলাম, সারা ফাউন্ডেশন পরিচালক মো: আমিরুল ইসলাম রাসেল, সদস্য মো: তাহির খান, জামশেদ জনি, স্যাডোর সহ- শিক্ষা বিষয়ক সম্পাদক মো: হাসান, সদস্য, নাহিদ, রাকিব প্রমূখ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।