বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:২৬ পিএম
মতলব উত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। কমিটিতে মো. জিয়া হোসেন জিসানকে সভাপতি, হেলাল উদ্দিন প্রধানকে সাধারণ সম্পাদক এবং মো. রাজিব প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার (৩ এপ্রিল) এই কমিটি ৩ বছর মেয়াদে অনুমোদন দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর চাঁদপুর জেলা শাখার আহ্বায় মো. ইদ্রিস আলী দেওয়ান ও সদস্য সচিব মো. আবুল বাশার ।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আশিকুজ্জামান, সহ-সভাপতি মো. ইকরামুল হাসান (বিলাস), মোশাররফ হোসেন, আ.ছা.মু. ফেরদৌস মনোয়ার ভূঁইয়া (শাহীন), শ্যামল মিয়াজী, মো. মোবারক, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার (রিয়াদ), মো. ইমন, ফাহিমা আক্তার, মো. নাজিমুর রহমান (সাদ্দাম), মো. সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ হোসেন, জুনায়েদ জিসান, মো. আশরাফুল ইসলাম, মো. মানসুর আলম (বাবু), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আহসান খাঁন, মোহাম্মদ আলী, আশরাফুল, এনামুল অপু, প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম প্লাবন, উপ-প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, জাহিদ ইসলাম, মাহবুব ঢালী, দপ্তর সম্পাদক আবু নাসের, সহ দপ্তর সম্পাদক নাসির প্রধান, মো. জাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অঞ্জরা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক রুমানা ফেরদৌসী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার মন্ডল, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মনির, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিমুল, সম্মানিত সদস্য মাসুম তালুকদার, মো. আরিফ, মো. রিয়াদ, মো. আবুল খাঁন, মো. জিয়া উদ্দিন, মো. মাঈনুল ইসলাম, মো. হাবিব, আকিব,মীম, মিরাজ, শাকিব, শরীফ।

এ বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।

Model Hospital

উল্লেখ্য বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর চলচ্চিত্রকার আলমগীর কুমকুম, চিত্রনায়িকা কবরী, চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয়।

১৯৭৮ সালে সাংস্কৃতিক জোট সংগঠনের কর্মীরা প্রথম রাজপথে আন্দোলন-সংগ্রাম শুরু করেন। সারাহ বেগম কবরী সে সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।