সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:০৭ পিএম
চাঁদপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

“স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য কে নিয়ে দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা মোতাবেক গত কাল ৮ এপ্রিল চাঁদপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস, ডে ক্যাম্প ও স্কাউটস ওন উদযাপিত করা হয়েছে ।

উক্ত অনুষ্ঠিনে ইন্সট্রাক্টর (ইংরেজি) ও রোভার স্কাউট ইউনিট লিডার মোঃমাহাবুবুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান।

এই সময় স্কাউটদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন- দেশ ও জাতি গঠনের স্কাউট অপরিসীম ভূমিকা পালন করে থাকে। সকল শিক্ষার্থীদের স্কাউটে সংযুক্ত হওয়ার নির্দেশ করেন। স্কাউট দিবসের তাৎপর্য তুলে ধরে স্কাউটদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠার আহবান জানান।

Model Hospital

তিনি আরে বলেন – ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রূপান্তরের লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে গড়ে তোলার আহবান জানান।

এই সময় আরো উপস্থিত বক্তব্য রাখেন কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর শিক্ষক ও (ASL) মোহাম্মদ বোরহান উদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর (ম্যানেজমেন্ট) (বিভাগীয় প্রধান)অটোমোবাইল খায়রুল ইসলাম মোড়ল, ( উচ্চমান কাম কম্পিউটার অপারেটর) আক্তার আলী,(অফিস সহকারী কম্পিউটার অপারেটর) অলিউল্লাহ।

চাঁদপুর জেলা মেসেঞ্জার অফ পিস লোকাল কো- অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, সাবাব খাঁন পলাশ।
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সহকারী ইউনিট মোঃ মুছা তপদার।

সিনিয়র রোভার মেট আল মাহমুদ, সহকারী সিনিয়র রোভার মেট মোঃ জহিরুল ইসালম, মোঃ সিয়াম পাটওয়ারি , রোভার মেট মোঃ সজীব গাজী, আসিফ হোসেন কাউসার, জনি হোসেন নাইম সহ রোভার স্কাউট সদস্যবৃন্দ ।

‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন, সন্তানদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা—সবকিছুই যেন আজ থমকে গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী শুকুর আলম মজুমদার কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মানবিক আবেদন জানান।

আবেদনে চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উল্লেখ করেন, হাজীগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা শুকুর আলম মজুমদার পরিবারের একমাত্র উপার্জনকারী। কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় এলাকার বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শুকুর আলমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Model Hospital

চেয়ারম্যানের আবেদনে বলা হয়, মানুষের সামান্য সহযোগিতাও এই কঠিন সময়ে শুকুর আলমের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আহত শুকুর আলমের দ্রুত সুস্থতা কামনা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

যেভাবে সহযোগিতা করবেন

শুকুর আলম মজুমদারের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে তাঁর পরিবারের বিকাশ নম্বর:

বিকাশ: 01871660298

আসুন, বিপদের এই কঠিন সময়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতায় হয়তো একজন অসুস্থ মানুষের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ হবে, ফিরে আসবে একটি পরিবারের মুখে হাসি।

মানুষ মানুষের জন্য—মানবিকতার হাত বাড়িয়ে দিন।