বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর হানারচরের ইউপি সদস্যের ভাই ইয়াবাসহ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:৫৯ পিএম
চাঁদপুর হানারচরের ইউপি সদস্যের ভাই ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতি‌নি‌ধি : চাঁদপুর সদর উজেলার ১৩নং হানারচর ইউ‌নিয়‌নে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসার মেম্বারের ছোট ভাই ইয়াবাসহ আটক হয়েছে।

মাদক বি‌রোধী অ‌ভিযানে ৩০ পিস ইয়াবা টেব‌লেটসহ মোঃ সোলেমান (৩৮) না‌মে এক মাদক কারবা‌রি‌কে আটক ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পু‌লিশ ।

৫ ডি‌সেম্বর রোববার রা‌তে ডি‌বি পু‌লি‌শের এসআই শামীমা আক্তার সঙ্গীয় ফোর্সসহ ১৩নং হানারচর ইউ‌নিয়‌নের দর্জি বাড়ি থে‌কে আব্দুল বারেক দর্জির ছে‌লে মোঃ সোলেমান (৩৮) কে ৩০ পিস ইয়াবাসহ আটক ক‌রে।

১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসারের বিরুদ্ধে রয়েছে মাদক বিক্রির অভিযোগ। হানারচর ইউনিয়নে বাসার মেম্বার মাদকের সিন্ডিকেট পরিচালনা করে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। চাঁদপুর হরিনা ফেরি ঘাটে ইজারাদার মোফাজ্জল হোসেন টিটু গাজীর প্রতিনিধি বাসার মেম্বার মাদকের বড় বড় চালান হরিনা ফেরি ঘাট দিয়ে পাচার করে।

Model Hospital

এছাড়া ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদক তার ছোট ভাই সোলেমান সহ এলাকার কিছু মাদক বিক্রেতাদের মাধ্যমে পাইকারি বিক্রি করে। এর পূর্বে ও মাদকসহ তার ভাইকে আটক করে পুলিশ। হানারচর ইউনিয়নে মাদকের ডিলার ও মাদকের মদদদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল।

আটকৃ‌ত সালমানের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় মাদক করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।