বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৬০ লিটার ভেজাল দুধ জব্দ, বিক্রেতার পলায়ন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৪:৩৮ পিএম
শাহরাস্তিতে ৬০ লিটার ভেজাল দুধ জব্দ, বিক্রেতার পলায়ন 
শাহরাস্তিতে পানি মিশ্রিত ৬০ লিটার  ভেজাল দুধ শনাক্ত করে বিনষ্ট করলেন সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।
শনিবার সকালে পৌরশহরের মেহের কালীবাড়ি বাজারে অভিযানে এ ভেজাল দুধ শনাক্ত করে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বাজারে অধিক মুনাফার আশায় পৌরশহর ও আশপাশের এলাকা থেকে ছোট বড় খামারীরা এ বাজারে দুধ বিক্রি করতে আসে প্রায় প্রতিদিন ।
সম্প্রতি মাহে রমজানকে সামনে রেখে ওই দুধ বিক্রি সিন্ডিকেট ৫০-৬০ টাকার দুধ ১০০-১২০ টাকা দাম হাকাচ্ছেন। এ আকাশচুম্বী দুধের  দামের মধ্যে ভোক্তাপর্যায়ে এর  মান নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। ওই অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্যাহ মিঞা ওই দিন সকালে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় ৫ জন দুধ বিক্রেতার দুধ  পরীক্ষায় অতিরিক্ত পানির মিশ্রণ  সনাক্ত হলে তারা দুধ রেখে দ্রুত কেটে পড়ে। পরে বিষয়টি চাউর হতে উৎসক  জনতা ভিড় জমিয়ে জব্দকৃত দুধ বিনষ্ট করতে নিরাপদ খাদ্য পরিদর্শক কে সহযোগিতা করে।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলার সাবেক প্রাণী সম্পদ অফিসার ডা: দুলাল চন্দ্র ঘোষ বলেন, খামারিদের ভোক্তা পর্যায়ের  বিশুদ্ধ দুধ  সরবরাহ করার একটি আদর্শিক কমিটমেন্ট রয়েছে। তারপরও কিছু দুষ্কৃতিকারী খামারি নিরাপদ খাদ্যে তথা দুধের মধ্যে পানি মিশ্রণ করে শিশু, বৃদ্ধ, রোগী এবং জনগণের প্রাণিজ আমিষ চাহিদার বড় একটি মাধ্যমের সঙ্গে হঠকারিতা করছে। যা একটি আইনি অপরাধ, দু:খ জনক কাজ।
এ বিষয়ে গাভী পালনকারী ও খামারীরা জনস্বার্থে দায়িত্বশীল ও সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে অভিযানকারী নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেক্রেটারি ইন্সপেক্টর  মো. ফায়দুল্যাহ মিঞা বলেন, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য সরবরাহ করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর বদ্ধপরিকর। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital