শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চর আব্দুল্লাহপুর ও মোহনপুর নৌপুলিশের যৌথ অভিযানে

কানা জহিরের ডাকাতি কাজে ব্যবহৃত স্প্রীডবোট ও ড্রেজার আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৩ পিএম
কানা জহিরের ডাকাতি কাজে ব্যবহৃত স্প্রীডবোট ও ড্রেজার আটক

চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলাধীন চর আব্দুল্লাহপুর ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে কুখ্যাত নৌ দস্যু জহির ওরফে কানা জহিরের নিকট অবৈধ হেফাজতে থাকা এমবি রিদীয়া লোড ড্রেজার-১ আটক করা হয়।

চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলাধীন চর আব্দুল্লাহপুর ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে কুখ্যাত নৌ দস্যু জহির ওরফে কানা জহিরের ডাকাতি কাজে ব্যবহৃত স্প্রীডবোট ও অবৈধ হেফাজতে থাকা রিদীয়া লোড ড্রেজার-১ আটক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মুন্সিগঞ্জের কালিরচরের বাংলা বাজার খালে এ অভিযান পরিচালনা করা হয়।
চর আব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রিদীয়া লোড ড্রেজার-১ এর ম্যানেজার রাকিব জানান, গত ৩১ জানুয়ারী সকালে নারায়ণগঞ্জের শম্ভুপুরা থেকে মাঝির ঘাট যাওয়ার পথে মুন্সিগঞ্জের কালিরচরে আসলে নৌ ডাকাত জহির ওরফে কানা জহিরের নেতৃত্বে ডাকাতরা আমাদের ড্রেজার আটক করে এবং কালিরচরে অবৈধভাবে বালু উত্তোলন করতে বলে। আমরা বালু উত্তোলন করতে অপরাগত প্রকাশ করলে ডাকাত দল আমাদেরকে মারধর করে। নতুবা ড্রেজার মালিককে ১০ লাখ টাকা দিতে বলে। উপায়ন্তর না পেয়ে বিষয়টি ড্রেজার মালিককে জানালে ড্রেজার মালিক ১ ফেব্রুয়ারী মুন্সিগঞ্জ সদর থানা ও চর আব্দুল্লাহপুর নৌপুলিশ বরাবর অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে চর আব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। নদীকে সুরক্ষিত রাখতে নৌপুলিশ বদ্ধপরিকর।
ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital