সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে ইউপি নির্বাচনে ৫শ’৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৩:৩৪ পিএম
হাজীগঞ্জে ইউপি নির্বাচনে ৫শ’৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার জুলফিকার আলীন নৌকা প্রতীক তুলে দিচ্ছেন ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজীর হাতে।

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জে আগামী ২৬ ডিসেম্বর-২০২১ ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ শত ৩৬ প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৫ প্রার্থী নির্বাচিত হচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে সংরক্ষিত নারী আসনে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান, দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার মো. গোলাম মােস্তফা, রেজওয়ানুর রহমান ও জুলফিকার আলী প্রার্থীদের মাঝে এ প্রতিক বরাদ্ধ ঘোষনা করেন।

এসময় উপজেলার ১১টি ইউনিয়নের ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব আ. হাদি (নৌকা প্রতীক), ২নং বাকিলা ইউনিয়নে হাবিবুর রহমান লিটন (নৌকা প্রতীক), কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক হোসেন প্রধানীয়া (নৌকা প্রতীক), কালচোঁ দক্ষিন ইউনিয়নে আকতার হোসেন মিকন (নৌকা প্রতীক) হাজীগঞ্জ সদর ইউনিয়নে আলহাজ্ব শফিকুল ইসলাম মীর (নৌকা প্রতীক), বড়কুল পূর্ব ইউনিয়নে আহসান হাবিব (নৌকা প্রতীক), বড়কুল পশ্চিম ইউনিয়নে বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী (নৌকা প্রতীক), হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল মজুমদার (নৌকা প্রতীক), গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল (নৌকা প্রতীক), গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নে গিয়াসউদ্দিন বাচ্চু (নৌকা প্রতীক) ও হাটিলা পশ্চিম ইউনিয়নে আলহাজ্ব একেএম মজিবুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন।

এছাড়াও এসব ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মাঝে আনারস, ঘোড়া, মটরসাইকেলসহ অন্যান্য প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
জানা গেছে, একইদিন উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ৮৪ জন ও সাধারন সদস্য ৪ শত ৪ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিসার এবং দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তারা বিভিন্ন প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেন।

Model Hospital

উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর রবিবার ৪র্থ ধাপে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।