বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ৩ ইউনিয়নে দরিদ্রদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শাড়ি-লুঙ্গী বিতরন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:২১ পিএম
মতলব উত্তরের ৩ ইউনিয়নে দরিদ্রদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শাড়ি-লুঙ্গী বিতরন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে। তার কারনেই বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলা হয়ে থাকে।

১৫ মে সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এ কথাগুলো বলেছেন।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সরকার মো. আলাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ।

বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

Model Hospital

এ সময় তিনি আরো বলেন, বর্তমান জনবান্ধব সরকার সমাজের পিছিয়ে থাকা জনগোষ্টীকে সবধরনের সহযোগীতা দিতে খুবই আন্তরিক। পাশাপাশি সমাজের বিত্তবানরা যে যার সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।

সাদুল্যাপুর ও দুর্গাপুর ইউনিয়নের দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।