সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সড়কে দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার জনসচেতনতামূলক লিফলেট ও ক্যাম্পিং 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:২৬ পিএম
সড়কে দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার জনসচেতনতামূলক লিফলেট ও ক্যাম্পিং 
সড়কে দূর্ঘটনারোধে নিরাপদ  সড়ক চাই জেলা শাখার জনসচেতনতামূলক  লিফলেট ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ মে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে সাত দিনের কার্যক্রম হিসেবে প্রথম দিনের কর্মসূচীপালন করা হয়।
ক্যাম্পিংয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি মাও ঃ আব্দুর রহমান গাজী।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল,প্রচার সম্পাদক এস আই আকাশ,, সদস্য আবু সুফিয়ান প্রমুখ।
সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।  অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,  প্রকাশনা সম্পাদক মো ঃ আলী শেখ, কোষাধ্যখ মোঃ মামুন শনি, সদস্য যথাক্রমে মোঃ রহমত আলী রিপন, মহিবুর রহমান খান,মোঃ শাহাদাত হোসেন, মোঃ  আলমগীর, মো ঃ রাজনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।প্রথম দিনে জনসচেতনতামূলক ক্যাম্পিং ও যানবাহন চালক, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নিরাপদ সড়ক আইন ২০১৮পালন করার জন্য বক্তারা সকলের প্রতি উদাত্ত  আহবান জানান।

সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷
২নভেম্বর বেলা ১২টায় গুরুত্বর  অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।
তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক  হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের  নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন।
এসময় হাসপাতালে  আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ  ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।