বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার ৫ মাদক ব্যবসায়ী আটক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৭:১৩ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার ৫ মাদক ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ একাধিক মামলার আসামী ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১৬ মে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের নির্দেশে, ওসি তদন্ত প্রদীপ মন্ডলের সার্বিক সহযোগীতায় এসআই মো. আনোয়ার হোসেন, এএসআই মো, এনামুল হক ও মো. মাসুদ সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয় পশ্চিম ইউনিয়নের আলীগঞ্জ বাজার টু লড়াইচর এলাকার দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫শ’২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর দেনায়েতপুর এলাকার জ¦ীনের মসজিদ বাড়ির আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান প্রকাশ রাকিব(৩৫), একই উপজেলার উওর গাইয়ারচর এলাকার বেপারী বাড়ির আলী আহাম্মদ বেপারী ছেলে মোঃ হারুন অর রশিদ(৩৬), ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়েনের লড়াইরচর এলাকার দেওয়ান বাড়ির মৃত আমিন দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন প্রঃ সুমন(৩৬), রায়পুর উপজেলার কাজিচর এলাকার দেওয়ান বাড়ির কালু দেওয়ানের ছেলে শ্যামল দেওয়ান(৩৫) ও মো. শানু দেওয়ানের ছেলে মোঃ রহিম দেওয়ান(২৪)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এই ৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, গত রাতে ১৫শ’২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক হয় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।