বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় রুবি সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩, ৮:১৪ পিএম
কচুয়ায় রুবি সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

কচুয়ায় রুবি সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্বরোডে অবস্থিত রাজ মহল চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রজেক্টারে উন্নত প্রযুক্তির মাধ্যমে রুবি সিমেন্টের উŤপাদন,গুনগত মান ও নির্মান কাজের সময় সিমেন্টের ব্যবহার সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন,কোম্পানির প্রধান কার্যলয়ের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইঞ্জি.ইকবাল হোসেন।

বিপননের বিষয়ে বক্তব্য রাখেন,চাঁদপুরের এরিয়া ম্যানেজার (সেল্স) জয়ন্ত সাহা,অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,রড সিমেন্ট ব্যবসায়ী কামরুজ্জামান মানিক।

Model Hospital

আলোচনা শেষে সম্মেলনে অংশগ্রহন কারী রাজমিস্ত্রিদের রুবি সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।