শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কচুয়ায় বিতারা ইউনিয়নে গনসংযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের উন্নয়নের জন্য কাজ করে বিশ্বমাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৬:৩৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের উন্নয়নের জন্য কাজ করে বিশ্বমাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন : গোলাম হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো: গোলাম হোসেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের জন্য উন্নয়নের কাজ করে বিশ্বমাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্ববাসীর নজর করেছেন।

এছাড়া অবকাঠামো খাতে উন্নয়ন,বিদ্যুৎ,শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে । এসকল উন্নয়ন কর্মকান্ডের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা পূনরায় আওয়ামী লীগ সরকার নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনের জন্য আহবান জানান। তিনি শুক্রবার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দিন ব্যাপী কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা,অভয়পাড়া,দুর্গাপুর,বুধুন্ডা, মাঝিগাছা,নিন্দপুর ও আলিয়ারাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গনসংযোগ,উন্নয়নের লিপলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।

কচুয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখছেন, সম্ভাব্য এমপি প্রার্থী মো: গোলাম হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির,সাবেক সহ-সভাপতি শাহাদাত মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুর জাব্বার বাহার,সাবেক জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.কবির হোসেন,কাজী জহিরুল ইসলাম টগর,লিটন মুন্সি,আমিন উদ্দিন,সেলিম মিয়া,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী,মিজানুর রহমান সর্দার,সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নুরে আলম,আব্দুস সামাদ আজাদ,শাহরয়িার শাহিন,পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,যুবলীগ নেতা মনির হোসেন,আবু হানিফ,জহির হোসেন,চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য সাইফ চৌধুরী রুবেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন টিটুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক গনসংযোগে উপস্থিত ছিলেন।

Model Hospital

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।