বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৩৮ পিএম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

মেধাবী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগননা ২০২১ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ৪ শত ৭৪টি ট্যাব বিতরণ করেন,প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করার সম্ভব না। শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। সে লক্ষকে সামনে রাখে মেধাবী শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হয়েছে ট্যাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা জয়নুল আবেদীনের সঞ্চলনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া, শিক্ষার্থী শামিমা আক্তার ও রাবেয়া আক্তার প্রমুখ।

Model Hospital

একই দিনে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার ৫০টি এতিম খানায় ৩ লক্ষটা চেক বিতরন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের অধিনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলয়ের আওয়াতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩ টি পরিবারের মাঝে ২৬ বান্ডিল ঢেউটিন ও মজুরী বাবদ ৯৮ হাজার টাকা চেক বিতরণ,উপজেলা সমাজসেবা কার্যলয়ের আওয়াতায় ১১জনের মাঝে সুদমুক্ত ঋনের চেক বিতরণ করেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।