বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ পালিত 

ভূমি সংক্রান্ত সেবা জনগণের দ্বারপ্রান্তে : ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:১৬ পিএম
ভূমি সংক্রান্ত সেবা জনগণের দ্বারপ্রান্তে : ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদ
শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শাহরাস্তি ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনআয়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাংলাদেশের ভূমি সংক্রান্ত সেবা এনালগ পদ্ধতি থেকে ডিজিটালাইজ করা হয়েছে।  ভূমি সংক্রান্ত এ সেবা জনগণের দ্বারপ্রান্তে রয়েছে  চাইলেই এটি সহজে যে কেউ গ্রহণ করতে পারেন। ওই আইনের সুষ্ঠ প্রয়োগ করতে প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে নিজেদেরকে বদলে ফেলা। তাহলে কাঙ্খিত সেবা সহজিকরণ হবে।
এ সময় সাহাপুর তহশীল অফিসের ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় ভূমি সেবা সংক্রান্ত  আইনের নানান বিষয়াদি নিয়ে মূল প্রবন্ধও বিস্তারিত বক্তব্য তুলে ধরেন, শাহরাস্তি সহকারী কমিশনার ( ভূমি) ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা চৌধুরী।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি উপজেলা (চিতোষী) সাব- রেজিস্ট্রার ফরিদা আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএস সি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধানিয়া, পৌরসভা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির উপল চন্দ্র শীল।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।