সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় চাঁসক অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:৪৯ পিএম
জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় চাঁসক অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশকে সংবর্ধনা

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টায় অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষক পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান সকল শিক্ষকের পক্ষ থেকে বলেন, ‘‘স্যার চাঁদপুর সরকারি কলেজ পরিবারের একজন অভিভাবক। স্যারের গতিশীল নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তিগত জ্ঞানের আলোকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানব সম্পদ ও স্মার্ট শিক্ষার্থী গঠনে চাঁদপুর সরকারি কলেজ আরও এগিয়ে যাবে। স্যারের কাজের এই স্বীকৃতি আমাদেরকে আনন্দিত করেছে এবং চাঁদপুর সরকারি কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ।’’

Model Hospital

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ আয়োজনে যুক্ত সকলকে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন, সন্তানদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা—সবকিছুই যেন আজ থমকে গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী শুকুর আলম মজুমদার কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মানবিক আবেদন জানান।

আবেদনে চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উল্লেখ করেন, হাজীগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা শুকুর আলম মজুমদার পরিবারের একমাত্র উপার্জনকারী। কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় এলাকার বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শুকুর আলমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Model Hospital

চেয়ারম্যানের আবেদনে বলা হয়, মানুষের সামান্য সহযোগিতাও এই কঠিন সময়ে শুকুর আলমের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আহত শুকুর আলমের দ্রুত সুস্থতা কামনা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

যেভাবে সহযোগিতা করবেন

শুকুর আলম মজুমদারের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে তাঁর পরিবারের বিকাশ নম্বর:

বিকাশ: 01871660298

আসুন, বিপদের এই কঠিন সময়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতায় হয়তো একজন অসুস্থ মানুষের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ হবে, ফিরে আসবে একটি পরিবারের মুখে হাসি।

মানুষ মানুষের জন্য—মানবিকতার হাত বাড়িয়ে দিন।