সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রবের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩, ৫:২৩ পিএম
বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রবের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্নার বাবা, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সেনানী, সুবেদার (অবঃ) আব্দুর রবের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মিলাদ, দোয়া ও কবর জিয়ারত করা হয়। এছাড়া বাদ জোহর মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
গতকাল বাদ জোহর দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে মরহুম সুবেদার আব্দুর রবের কবর জিয়ারত করেন।
এ সময় মরহুমের ছেলে জাফর ইকবাল মুন্না ছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ আরো অনেকে।
কবর জিয়ারত শেষে বাসস্ট্যান্ডস্থ মসজিদে গোর-এ-গরিবা জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিমখানার ছাত্রদেরকে মধ্যাহ্নভোজ করানো হয়।

সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷
২নভেম্বর বেলা ১২টায় গুরুত্বর  অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।
তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক  হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের  নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন।
এসময় হাসপাতালে  আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ  ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।