সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম
হাজীগঞ্জে বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য প্রতিদিন পত্রিকার ২য় তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রিয় চাঁদপুর ডটকম কার্যালয় আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খন্দকার আরিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) জাহাঙ্গীর হোসেন, ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, মুন্সী মোহাম্মদ মনির, মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, হাজীগঞ্জ উপজেলাে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোজাম্মেল হক, হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।