সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিএনপির জনসমাবেশ

চাঁদপুরে ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ

মোঃ মুছা তপদার : প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৯:৪৭ পিএম
চাঁদপুরে ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের ন্যায় চাঁদপুরে জনসমাবেশ করেছে বিএনপি।

২৬ মে শুক্রবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (কুমিল্লা বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুল হক সাঈদ।

সমাবেশে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা’র নেতৃত্বে চাঁদপুর-২ (মতলব উত্তর দক্ষিণ) উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

Model Hospital

মনিরুল হক চৌধুরী বলেন, শেখ হাসিনার কাছে কোনোভাবেই একটি দেশ নিরাপদ নয়। তার কাছে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সম্পদও নিরাপদ নয়। গণতন্ত্রের কথা বলে কি হচ্ছে তা বর্তমানে দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমরা ১০ দফা দাবি দিয়েছি। আওয়ামী লীগ দাবি না মেনে আইএমএফের কাছ থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছে। লোন দিতে না পারলে গ্যাস- বিদ্যুতের দাম বাড়াবে।

বক্তারা ব‌লেন, বিএনপির নেতাকর্মীদের দি‌য়ে কারাগারগু‌লো ভ‌রে ফেলা হ‌য়ে‌ছে। গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর কত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে? তারেক জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলন করে এ সরকারের পতন ঘটানো হবে এবং আগামী নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর অসুস্থ্য: দোয়া কামনা
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক চাঁদপুর দর্পনের প্রধান সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ পড়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সোমবার দুপুরে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৩য় তলায় কেবিন ভর্তি করা হয়েছে৷
২নভেম্বর বেলা ১২টায় গুরুত্বর  অসুস্থ্য হলে তাকে প্রথমে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নিচতলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলা কেবিনে স্থানান্তর করা হয়।
তার অসুস্থ্যতার খবর শুনে দেখতে ও খোঁজখবর নিতে তাৎক্ষণিক  হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও কেবিনে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, প্রেস ক্লাবের অসুস্থ্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে আছি। সদর হাসপাতালে গিয়েছি প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখা হয়েছে৷তিনি ডাক্তারদের  নিবিড় পর্যবেক্ষণে আছেন।চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রেস ক্লাব তার পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগন তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন।
এসময় হাসপাতালে  আরো দেখতে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বি এম হান্নান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেনসহ অন্যান্যরা।অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ  ফোনে তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে, অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।