সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মতলব উত্তরে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১১:৪২ এম
দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মতলব উত্তরে বর্ণাঢ্য র‌্যালী, মানববন্ধন ও সভা

মতলব উত্তর উপজেলায় দুর্নীতি দমন দিবসে মানববন্ধন করা হয়।

মতলব উত্তর ব্যুরো : ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উদযাপন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য পেশার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

সকালে মতলব উত্তর উপজেলা চত্ত্বরে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ, মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘গুটিকয়েক লোকের টাকার নেশা, ক্ষমতার নেশার জন্য আমরা দেশকে অন্ধকারে ঠেলে দিতে পারি না। দুর্নীতিবাজদের মনে রাখতে হবে, তারা যে সম্পদ অর্জন করেছে, তা ভোগ করতে পারবে না। কোথাও যেন দুর্নীতির গন্ধও না থাকে, তার জন্য যার যার অবস্থান থেকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা আশা করতে পারি, দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।’ সরকারের আন্তরিকতার কারনে আমরা এগিয়েও যাচ্ছি। আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

মতলব উত্তর উপজেলায় দুর্নীতি দমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

সভায় প্রধান অতিথি আরো বলেন, ‘আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ থেকে একদিন দুর্নীতি দূর হবে। আমরা স্বপ্ন দেখি, বাংলাদেশে দুর্নীত দমন কমিশনের সবার চাকরি চলে যাবে। কারণ, দেশে দুর্নীতি থাকবে না।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।