শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘ইসলামী যুব আন্দোলনের সৌন্দর্য  সকল যুবসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:১৪ পিএম
‘ইসলামী যুব আন্দোলনের সৌন্দর্য  সকল যুবসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে’
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জুন শুক্রবার সকাল ১০টায় শহরের বিপনীভাগ পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কে.এম. ইয়াসির রাশেদসানী।
প্রধান বক্তা ছিলে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
ইসলামী যুব আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নূরদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীর, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন খান, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসাইন।
বক্তারা বলেন, অসুস্থ্য ধারার রাজনীতি আমাদের দেশের যুবসমাজকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। আমাদের যে যুবসমাজ দেশের জন্য জীবন দিয়েছে, সেই যুবসমাজ সন্ত্রাস, মাদক আর পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে। তাই যুব সমাজকে পাপাচার থেকে দূরে রাখতে এবং ইসলামের পথে আনার জন্য বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন গঠন করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠার মাত্র ৭ বছরে বাংলাদেশে একটি আদর্শীক এবং শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে।
বক্তারা আরো বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য যদি ঠিক থাকে, তবে ইনশাআল্লাহ্ আমরা সফল হবই। সমাজের যেখানেই ক্যান্সার আছে, সেখানেই চিকিৎসা করতে হবে। যেখানের অসঙ্গতি, পাপাচার চলবে সেখানেই আমাদের ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে। যুব সমাজ আলোর পথে চলে এলে পুরো সমাজব্যবস্থা পাল্টে যাবে। ইসলামী যুব আন্দোলনের সৌন্দর্য যুবসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার নতুন শেসনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital