বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১১:৪৬ এম
মতলব উত্তরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

মতলব উত্তরে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর ব্যুরো : বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান, সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলার, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মহিলা সমাজ উন্নয়ন নেত্রী লাভলী আক্তার, প্রশিক্ষণার্থী শিল্পী আক্তার, শিক্ষার্থী হাবিবা আক্তার।

প্রধান বক্তা বলেন, নারী জাগরণে বেগম রোকেয়ার সাহসিকতা বন্ধ হয়েছিল যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ নানা সামাজিক ব্যাধী। বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নারী-পুরুষ সভায় মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital