বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কৃতি সন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে এই সাক্ষাত করেন তিনি।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম জানান, সাক্ষাতের সময় তিনি ফরাজীকান্দি ইউনিয়নে উন্নয়নের জন্য প্রতিমন্ত্রীর সহযোগীতা চেয়েছেন। যেকোন উন্নয়ন কাজে প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগীতা ও নির্দেশনা চেয়েছেন ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম সকল উন্নয়নে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

এছাড়াও তিনি সঠিকভাবে জনগণের সেবা করার জন্য নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীমকে। সবশেষে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital