বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ

সরকারের হাজারো উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে : মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১০:০১ পিএম
সরকারের হাজারো উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে : মিজানুর রহমান

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকেলে বাগানবাড়ী আইডিয়েল একাডেমির মাঠে আওয়ামী লীগ সরকারের উন্নয় কর্মকাণ্ডের প্রচারণা ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পন ও সরকারের হাজারো উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে দলে নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এই সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, একটি মহল এসব উন্নয়ন স্বীকার করতে চায় না। তারা ব্যস্ত ষড়যন্ত্রে। সবখানেই চলছে ষড়যন্ত্র। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে সবার প্রতি আহবান জানান।

Model Hospital

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ভূঁইয়া সভাপতিত্বে ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফয়সাল ভূঁইয়া, বাগানবাড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রওশন আলী সরকার, মতলব ডিগ্রি কলেজ সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির।

পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর বেপারি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপুসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মিজানুর রহমান বলেন, সমগ্র বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। আর এটা আমাদের ধরে রাখতে হবে। উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ায় সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকা জরুরী এমন মন্তব্য করে এমপি রবি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলেই উন্নয়ন গতিশীল হবে। সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর যেসব উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছিলেন জননেত্রী শেখ হাসিনা সেগুলো একে একে শেষ করেছেন। আর ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বলেই আজকের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছেন।

আর ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা বিজয়ী হতে পারলেই এই উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে। দেশে আবারো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। আবারো সারা দেশে বোমাবাজি হবে। তাই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি জনগণের সাথে থাকবে, না জঙ্গিবাদের সাথে থাকবে।

তিনি আরো বলেন, ২০১৪ সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতু দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital