বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে একদিনে তিন লাশ উদ্ধার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ৯:৪৭ পিএম
ফরিদগঞ্জে একদিনে তিন লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আত্মহত্যাকারী ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ ও তোফাজ্জল (৩০) নামে এক যুবক এবং রূপা আক্তার (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১০ জুন শনিবার উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রাম ও সেকদি গ্রাম এবং নদনা গ্রাম থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের রনি বেপারীর স্ত্রী তাসলিমা আক্তার (২২) তার স্বামী কর্তৃক শ্বশুরবাড়িতে টাকা ধার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাসলিমা আক্তার শনিবার (১০জুন) সকালে নিজ বসতঘরে থাকা ধানের জমিতে দেওয়ার কীটনাশক পান করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করলে পথিমধ্যে মধ্যেই মারা যায়।

অন্যদিকে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের বারেক রাজার ছেলে প্রবাসী তোফাজ্জল (৩০) পারিবারিক কলহের জের ধরে শনিবার নিজ বসতবাড়ির একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির টিনের ঘরের রডের হুকের সাথে নাইলেন রশি দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দেয়।

Model Hospital

এদিকে মায়ের সঙ্গে অভিমান করে রূপা আক্তার (১২) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নদনা গ্রামে এ ঘটনা ঘটে। রূপা ওই গ্রামের আবদুর রবের মেয়ে। সে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, সকল স্থানেই সংবাদ পেয়েই থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।