বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৬ দিন ধরে খোঁজ মিলছে না হাজীগঞ্জের শিশু নুশরাতের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পিএম
৬ দিন ধরে খোঁজ মিলছে না হাজীগঞ্জের শিশু নুশরাতের

চাঁদপুরের হাজীগঞ্জে ৬ দিন ধরে খোঁজ মিলছে না নুশরাত আক্তার জান্নাত নামের এক শিশুর।

থানায় সাধারণ ডায়েরির সূত্রধরে তার সন্ধানে কাজ করছে হাজীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গেল শুক্রবার বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের আল আকবর একাডেমির সামনে থেকে বোরকা পরা এক নারী আড়াই বছর বয়সী শিশু নুশরাতকে কোলে তুলে নিয়ে যায়। সিসি ক্যামেরায় ওই নারীর চেহারা স্পষ্ট না হওয়ায় বিড়ম্বনায় পড়ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তার মা জেসমিন আক্তারের দাবি, স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি তাঁর (ইসমাইল) বাসায় নিয়ে ওই নারী ও শিশু নুশরাতকে ভাত খাওয়ায়। নিখোঁজের মাইকিং শুরু হলে ওই নারী নুশরাতকে নিয়ে লাপাত্তা হয়ে যায়।

Model Hospital

বাবা আরমান হোসেন জানান, তাঁর এক মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে নুশরাত। তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগিতা চান তিনি।

নুশরাতের মা-বাবা আল আকবর একাডেমি সংলগ্নে একটি বাসা ভাড়া নিয়ে দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। বাবা আরমান হোসেন একটি বেকারীর শ্রমিক হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। শিশু নুশরাতকে দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে ইসমাইল হোসেন বলেন, শিশু নুশরাতকে একটি দোকানের কাছে বসে ছিল। পরে ওই নারীর সন্তান মনে করে তার কোলে শিশুকে তুলে দেওয়া হয়। নারীর পরনে কালো বোরকা, কালো কাপড় ও মুখে কালো মাস্ক ছিল।

শিশু নুশরাতের সন্ধানে পার্শ্ববর্তী সকল জেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক। ওসি জানান, এক নারী শিশু নুশরাতকে কোলে করে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক থেকে রামগঞ্জের দিকে নিয়ে যায়।

তাকে উদ্ধারে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’