শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংস্কার ছাড়াই খালে পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৮ পিএম
সংস্কার ছাড়াই খালে পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংস্কার ছাড়া ও কৃষকের কথা না ভেবেই খালে পানি ছেড়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‘ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি’।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল বলেন, ডাকাতিয়া নদী ও সিআইপির অভ্যন্তরস্থ বোরোপিট খাল সংস্কারের দাবীতে ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এরপর খাল সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করে বরং সময়ের পূর্বেই খালে পানি ছেড়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

খাল সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতেই এমনটি করা হয়েছে বলে মনে করি। এর ফলে বোরো আবাদ তীব্রভাবে ব্যহত হওয়ার আশঙ্কা করছি। ফরিদগঞ্জে ৫২টি খাল রয়েছে। আমাদের দাবী খালে যে পানি প্রবেশ করেছে তা প্রত্যাহার করে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হোক।

Model Hospital

এতে চাষীরা যেমনি উপকৃত হবে তেমনি আগামী বর্ষায় জলাবদ্ধতা মোকাবেলা সহজ হবে।

তিনি আরো বলেন, সেচ প্রকল্প সচল রাখতে নিয়মত সেচ খাল ও বোরোপিট খাল খননের প্রয়োজন থাকলেও গত ৪৬ বছরে দৃশ্যত কোন খাল খনন হয়নি। আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে কৃষি আবাদ ও পরিবেশ রক্ষার জন্য সেচ প্রকল্প অভ্যন্তরে খাল খননের দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ তা শুনেননি। তারা আমাদের দাবি তথা কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচপ্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে।

এব্যাপারে আমরা যোগাযোগ করলে পাউবো কর্তৃপক্ষ জানায়, তারা আবেদনের প্রেক্ষিতে পানি ছেড়েছে। আমাদের দাবি পানি ছাড়ুক কিন্তু উচুঁ স্থানগুলোতে অবস্থিত খালগুলো দ্রুত খনন করুক যাতে পানি সর্বত্র যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্মআহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital