বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:৪৩ পিএম
চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষনা
চাঁদপুর পৌর সভার ১০ নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছে।গতকাল ১১ জুন সন্ধ্যায় জেলা পিএনপির কার্যালয়ে ১০ ওয়ার্ড যুবদলের  নতুন কমিটির নাম ঘোষনা করেন পৌর যুবদলের সদস্য সচিব রাজ্জাক হাওলাদার।
সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম সাহেদ,সহ-সভাপতি পদে মোঃ আব্দুল সাত্তার সুমন, মোঃআবদুর রাজ্জাক,মোঃ ফারুক পূর্ণ, মোঃ সোহেল গাজী, মোঃমনির হোসেন,সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম সোহেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার পাটোয়ারী,মোঃ মিজান, মোঃ ফারুক ভূঁইয়া,মোঃ মোশারফ গাজী,মোঃ জাহাঙ্গীর মজুমদার, সাংগঠানিক সম্পাদক মোঃ হাবিব খান, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান কালার নাম ঘোষনা করা হয়।এই কমিটি ৭ দিনের মধ্যে ১০ ওয়ার্ড যুবদলের পূর্ণাঙ্গ  করবেন।
এসময়  উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি  মোঃ মজিবুর রহমান,পৌর বিএনপির প্রচার সম্পাদক শহীদ ডালি,পৌর যুবদলের অন্যতম সদস্য মোঃ আব্দুল হান্নান মিয়া,জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্মাদক মোঃ সোহেল রানাসহ বিভিন্ন ইউনিটের যুবদল ছাত্রদল ও বিএনপি নেতৃত্ব বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।