বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২

কচুয়া বঙ্গবন্ধু কলেজ কে হারিয়ে চাঁদপুর সরকারি কলেজ ফাইনালে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩, ৯:১৪ পিএম
কচুয়া বঙ্গবন্ধু কলেজ কে হারিয়ে চাঁদপুর সরকারি কলেজ ফাইনালে

১১ জুন (রবিবার) বিকাল ৫টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ চাঁদপুর সরকারি কলেজ এবং কচুয়া বঙ্গবন্ধু কলেজ এর মধ্যকার খেলায় চাঁদপুর সরকারি কলেজ ৪-০ গোলে জয়লাভ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একটি গোল করেন দ্বাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী নায়াব, একটি গোল করেন দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ইনসান এবং দুটি গোল করেন দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী শাওন। চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের সকল সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন ফাইনাল খেলায় চাঁদপুর সরকারি কলেজ জয়ের ধারা অব্যাহত রাখবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ১২ জুন (সোমবার) বিকাল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে মতলব ডিগ্রি কলেজ বনাম চাঁদপুর সরকারি কলেজ এর মধ্যে অনুষ্ঠিত হবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের সদস্যরা হলেন, রাহীম গাজী (অধিনায়ক, দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), মেরাজ (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), শিমুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), রাফাত (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নাজিম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), সাজেদুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), তামীম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ইনসান (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), হৃদয় (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ছামী (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), শাওন (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নায়াব (দ্বাদশ-বিজ্ঞান), তারেক (দ্বাদশ-বিজ্ঞান), তাজরিয়ান (দ্বাদশ-বিজ্ঞান), সিয়াম (দ্বাদশ-মানবিক), আরাফাত (দ্বাদশ-মানবিক), বিপ্লব (একাদশ-ব্যবসায় শিক্ষা) এবং সিমরান (একাদশ-ব্যবসায় শিক্ষা)।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital