শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টুর দাফন সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩, ৯:৪৫ পিএম
মতলব উত্তরে যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টুর দাফন সম্পন্ন

মতলব উত্তর উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টুর দাফন সম্পন্ন হয়েছে। ১১ জুন বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া ঈদগা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

চরকালিয়া ঈদগা মাঠে জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় রমিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. মজিবুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আবাবিল পরিবহনের এমডি কামাল হোসেন সরকার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মোশারফ হোসেন মন্টু দীর্ঘদিন ক্যান্সারের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গত শনিবার ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। সে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য মানুষগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital