শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর কারী আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩, ১০:০০ পিএম
চাঁদপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর কারী আটক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে ছিরে ফেলেছে এক অজ্ঞাত ব্যক্তি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অফিস সহকারী বাদল গাজী এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেছে।
১১ জুন রোববার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাটানো ছবিটি ভাংচুর ও ছিরে ফেলার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ নিজে ঘটনাস্হল পরিদর্শন করেন।
অফিস সহকারী বাদল গাজীর সাধারন ডায়েরি সূত্রে জানাযায়, সে পারিবারিক কাজ থাকায় গত ৩ দিন অফিসে আসতে না পারায় গতকাল রোববার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে দেখতে পায় পতাকা স্ট্যান্ডে পাশে সাটানো জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কে বা কারা যেন ছিরে ফেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ দলীয় নেতা কর্মীদের অবগত করেন।
পরে সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করে দেখা যায় গত ৯ জুন বিকাল ৪ টায় এক অজ্ঞাত ব্যক্তি ছবিটি ছিরে ফেলে দিচ্ছে। চাঁদপুর মডেল থানার পুলিশ সেই অজ্ঞাত ব্যক্তিটিকে রোববার দুপুরে শহরের কালিবাড়ি এলাকা থেকে তাকে আটক করতে স্বক্ষম হয়েছে। তবে সে মাদকাসক্ত ও মানুষিক বিকারগ্রস্ত যুবক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুর করা আটক সেই যুবকের নাম খোকন। তার গ্রামের বাড়ি তরপুরচণ্ডি এলাকায় বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital