বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩, ৯:০৭ পিএম
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর সহ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমীন শপথ চত্বরে মিছিল-পূর্ব সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন।
জেলা ইসলামী আন্দোলনের সহকারি প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম নিজামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন রাজি, জেলা প্রচারক দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ সেলিম হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে শেখ মুহা জয়নাল আবদীন বলেন, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসী ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। বর্তমান সময়ে মানুষের জানমাল, ইজ্জত আব্রুরের নিরাপত্তা নেই। মানুষের অধিকার খর্ব হচ্ছে বিভিন্নভাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন হাতে তুলে নেয়ায় বিশ্বাসী নয়। কাজেই শান্তিপূর্ণ এবং ভদ্রতাকে দুর্বলতা ভাববার সুযোগ নেই। যে সকল ভাড়াটিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমিরসহ নেতাকর্মীরা সে সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে তা সরকারের জন্য সুখকর হবে না।’
তিনি বলেন, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital