বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : ডা: হারুন অর রশিদ সাগর

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩, ৯:২৩ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : ডা: হারুন অর রশিদ সাগর
২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর বলেছেন, জাতির জনকের যোগ্য উত্তরসুরী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সকল বাঁধা পেরিয়ে  বাংলাদেশ নিরাপদ রয়েছে এবং তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন একটি রাষ্ট্র আর শেখ হাসিনা দিয়েছেন জনগনের কাঙ্খিত উন্নয়ন এবং জীবনমানের অগ্রগতি। দেশ আজকে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে গেলেও আমাদের আসন কিছু কিন্তু সূচকে এই তুলনায় অনেকটাই পিছিয়ে আছে, তাই আমরা যদি সুযোগ পাই তা হলে অবশ্যই আপনারা ফরিদগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন। আমরা সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমার শক্তি সাহস এবং আপনাদের সমর্থন পেলে নেত্রীর নির্দেশ পালনে সহায়ক হবে আমার জন্য। আমি কোন ব্যাক্তি কে নিয়ে গ্রুপিং চাইনা, শেখ হাসিনার জন্য সকলে ঐকবদ্ধ হয়ে আওয়ামীলীগের বিজয় চাই। নিজেরা গ্রুপিং করে দলের ঐক্য নষ্ট হোক সেই রাজনীতি আমি করিনা, আমি সকলের সাথে এক হয়ে রাজনীতি করতে চাই, বর্তমানে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য একটি মহল চেষ্টা করছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা হলে তারা সফল হবে না ইনশাআল্লাহ।
সোমবার (১২ জুন) বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য ধানুয়া সেকান্তর খাঁন বাড়ির সামনে উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলি আহমেদ শেখ, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি  আলতাফ হোসেন খাঁন, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হান্নান মেম্বার, ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান বাবলু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  কামরুল সরকার, পাটওয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সম্পাদক মহসিন তপাদার, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন গাজী, যুবলীগ নেতা বাবু পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রহমত হোসেন প্রমুখ।
এর আগে তিনি দুপুরে দলীয় মৃত সাবেক নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো  ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: ইস্কান্দার আলী, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও  সাবেক চেয়ারম্যান রুস্তুম আলী তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হিরু চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তাহের চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পিতা বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ সরকার বড় মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি  বাচ্চু মিয়া ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী শফিকুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ছৈয়াল, প্রত্যাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আহমেদ তালুকদার, আ’লীগ নেতা রুহুল আমিন খাঁন মেম্বার, ৫ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন চৌধুরী, সেকান্তর খাঁন, আব্বাস খাঁন, কোব্বাত খাঁন সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
কবর জিয়ারতে ডা: হারুন অর রশিদ সাগরের সাথে উপস্থিত ছিলেন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, সাবেক চেয়ারম্যান কায়েম পারভেজ লাবলু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ- সভাপতি মিলন ভূইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital