বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাতপাখা প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে আ’লীগ নেতার পদত্যাগ

প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১১:২২ পিএম
হাতপাখা প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে আ’লীগ নেতার পদত্যাগ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার (৪৫)।

মঙ্গলবার (১৩ জুন) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

Model Hospital

আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামীকর্মী হিসেবে কাজ করছি। তবে গতকাল আওয়ামীপন্থি কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত। একজন মুসলমান হিসেবে এ হামলার প্রতিবাদস্বরূপ লম্বা আওয়ামী জীবনের ইতি টেনেছি।’

নিজের ইচ্ছায় এবং ইসলামকে ভালোবেসে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের এ নেতা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।

এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন, ‘কুয়াকাটা পৌরসভায় নির্বাচন করার স্বপ্নে কয়েক মাস ধরে হাতপাখার পেছনে ছুটছেন শাহ আলম হাওলাদার। তবে তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি। আর তিনি কখনো মন থেকে আওয়ামী লীগও করেননি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।