বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে

বালিয়াকে হারিয়ে কল্যাণপুর সেমিফাইনালে

সজীব খান প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:০২ পিএম
বালিয়াকে হারিয়ে কল্যাণপুর সেমিফাইনালে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল বিকাল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মনোমুুগ্ধকর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালিয়াকে ২-০ গোলে হারিয়ে কল্যাণপুর ইউনিয়ন জয়ী হয়ে সেমিফাইনালে উঠেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ নির্দেশনায় খেলা পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম। এ সময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বালিয়া ইউপি সচিব তাসলিমা আক্তার, কল্যাণপুর ইউপি সচিব মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কল্যাণপুর ইউনিয়ন জয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউপি সচিব মিজানুর রহমান পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়ারদেরকে ধন্যবাদ জানিয়ছেন।খেলায় উপস্থানা ও ধারাভাষ্যে ছিলেন শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

কল্যাণপুর ইউনিয়ন জয়ী হওয়ায় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউপি সচিব মিজানুর রহমান পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়ারদেরকে ধন্যবাদ জানিয়ছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital