বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:৪৮ পিএম
ফরিদগঞ্জে ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি প্রদান

এস এম ইকবাল : আমেরিকান ভিত্তিক সমাজসেবা ভিত্তিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের ১৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে মেধাবীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও মহামূল্যবান সামগ্রী বই।

প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস।

বক্তব্য তিনি বলেন, ‘আমাদের স্কুলের মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করায় ওয়ান টেক ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধতা তৈরি করবে। এর ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, তপন কুমার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সম্পাদক ও প্রকাশক দন্ত্যন ইসলাম এবং ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আশরাফুর রহমান শাওন।

Model Hospital

প্রজেক্ট কো-অর্ডিনেটর শাওন তার বক্তব্যের মাধ্যমে ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’ সম্পর্কে বলেন, ‘এটি আমেরিকা ভিত্তিক একটি সামাজিক সংগঠন। আমেরিকান সিটিজেনশিপ বাংলাদেশি কিশোর আনোয়ার ইব্রাহীম কাদেরের তৈরি করা সংগঠন এটি। যার মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে অন্যদেরকে মেধাবী হওয়ায় উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। তার বড়বোন নূর সারাহ কাদের আমেরিকান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারও ‘দ্য ওয়ান লাইট ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন রয়েছে; যার মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সময়ে শিক্ষা সামগ্রী বিতরণ করাসহ শিক্ষামুখী নানান কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, আনোয়ার ইব্রাহীম কাদের এবং নূর সারাহ কাদের বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় কিছু বইও প্রকাশ করেছে। যেগুলো সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital