শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:০৭ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের ৩৬ হাজার ১শত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।

জাতির পিতার সু-যোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুদের জন্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও তার সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করেন।

সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাথে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু শিক্ষাদান নয়,মানসম্মত শিক্ষাদান করতে হবে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলাম ও সাধারন সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো.নাছিমা আক্তার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আকবর হোসেন প্রমুখ।

একই দিনে দুপুরে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১২ পরিবারের মাঝে চেক বিতরন করেন।

বিকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital