বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে : মুহম্মদ শফিকুর রহমান এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:১৭ পিএম
বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে : মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার ইতিহাস হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসের অন্যতম মহিরুহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। একটি পতাকা উপহার দিয়েছেন। মাত্র ৫৫ বছর তিনি বেঁচে থাকতে পারলেও এই সময়েই তিনি আমাদের এই জাতির জন্য অনেক কিছু করেছেন। আজকের এই বাংলাদেশ শুধু বঙ্গবন্ধুই। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনালে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজনের একটি উদ্দেশ্য হলো তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে জাতীয় পর্যায়ে তাদের পরিচর্চার মাধ্যমে খেলাধূলার মাধ্যমে বাংলাদেশকে বিশ^দরবারে তুলে নিয়ে আসা। আরেকটি উদ্দেশ্য হলো, এই টুৃর্নামেন্টের মাধ্যমে বঙ্গবন্ধুকে জানতে সহায়তা করা।
বুধবার (১৪জুন) বিকালে ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান, আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান মিরাজ প্রমুখ।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনালে পৌর একাদশ ২-১ গোলে পরাজিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।