শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌছে যাচ্ছি উন্নত দেশের শিখরে :  বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৯:৪৮ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌছে যাচ্ছি উন্নত দেশের শিখরে :  বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

চাঁদপুর-২ আসনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বুধবার (১৪ জুন) বিকালে মতলব উত্তরের সুজাতপুর বাজারে মাইক্রোষ্ট্যান্ডে উক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উক্ত কার্যক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন, মেট্রোরেল বাস্তবায়ন, মডেল মসজিদ নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র জয়, শান্তি চুক্তি, সামাজিক বেষ্টনী ভাতা সমূহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়ন তথ্যের ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। এসব ভিডিও চিত্র দেখে বেশ আনন্দিত হয়েছেন দর্শনার্থী ও সাধারণ জনগণ। এরআগেও এমএ কুদ্দুস সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট পৌঁছে দিয়েছেন জনগণের কাছে হাতে হাতে।

প্রামাণ্যচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে তা জনগণকে জানাতে হবে এবং দেখাতে হবে। তাই এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে চাঁদপুর-২ আসনের সর্বস্তরের জনগণ সরকারের উন্নয়ন সম্পর্কে অবগত হতে পারেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা পৌছে যাচ্ছি উন্নত দেশের শিখরে। ডিজিটাল দেশ থেকে হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমরা পেয়েছি পদ্মাসেতু। পেয়েছি মেট্রোরেল, পেয়েছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেঘা প্রকল্প। যা বিগত কোন সরকার বা দল করতে পারে নি। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসব প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছেন। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Model Hospital

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital